মাগুরাতে শ্রীপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তৌহিদ, মাগুরা: মাগুরাতে শ্রীপুর উপজেলার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বুধবার ৩০ জুলাই দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।

একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমাপ্তির পূর্বে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের নিজ এ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রদান করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031