মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন সাবির সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগ করা এই নেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে রিপন সাবির লেখেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে, আমার পদ থেকে দলের প্রতি সম্মান রেখে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করছি।”

পদত্যাগপত্র জমার বিষয়টি সংগঠনের স্থানীয় নেতাদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় বা থানা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহিপুর থানা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পদত্যাগ পত্রটি জেলায় পাঠানো হয়েছে জেলা থেকে সময় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে তার মুঠোফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ হয়নি। কোন বক্তব্য পাওয়া যায় নি

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

26 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com