পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে ২৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। একই রাতে রাজনৈতিক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমনগর গ্রামে অভিযান চালান। এ সময় ওই গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে শেখ মো. কামরুল ইসলাম (৫৪)-এর কাছ থেকে ২১ পিস এবং আমিরুল মোড়লের ছেলে মো. রমজান মোড়লের (২৬) কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।অন্যদিকে, একই রাতে পাইকগাছা থানার মামলা নং-১৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪-এর আসামি মো. সাকিবুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গজালিয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সকল আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

25 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com