খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাঁকে স্বাগত জানান।পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 33









