ঝিনাইদহের সাধুহাটি এলাকায় দ্রুতগতির একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মুন্না হোসেন (৩০) নামে এক চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত মুন্না হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার রামনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাধুহাটি এলাকায় দ্রুতগতিতে চলাচলের সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চালক মুন্না হোসেন মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান রবিন তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।আহত চালকের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা।
শাকিল আহমেদ, প্রতিনিধি:








