আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদসহ আজিজুর রহমান হৃদয় (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ শে জুলাই ২০২৫) ভোর সকালে ধোবাউড়া বাসস্ট্যান্ডের টিকেট কাউন্টারের সামনে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি পিক-আপ ভ্যান থেকে জব্দ করা হয় ৭০ বোতল আইস ভদকা, ২৪ বোতল ম্যাকডয়েল নং ১ এবং ২২ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের মদ। প্রতিটি বোতলের পরিমাণ ৭৫০ মিলিলিটার।

গ্রেপ্তার হৃদয় গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031