
তৌহিদ,মাগুরা: মাগুরা যশোরের মঘীর ঢালে একটি প্রাইভেট কার দূর্ঘটনায় ড্রাইভার সহ চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার ৩ জুলাই বিকাল ৫ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।জানা যায় যে,বিকাল ৫ টার দিকে প্রাইভেট কারটি মঘীর ঢালে পৌছলে পিছনের চাকা বাষ্ট হয়ে একটি দোকানের ভিতর ঢুকে যায় এতে করে ড্রাইভার সহ গাড়ীতে থাকা যাত্রীরা আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রামনগর হাইওয়ে থানার ওসি জানান, আমরা ৯৯৯ এর মাধ্যমে দূর্ঘটনার খবর জানতে পারি পরে এসে প্রাইভেট কারটি থানায় নিয়ে যাওয়া হয়।
ভিউ: 204









