
মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং ও ৫নং ওয়ার্ডে সফলভাবে এমারত গঠন সম্পন্ন হয়েছে। গতকাল ৩ জুলাই, বৃহস্পতিবার দুপুরে কুসুম্বা ইউনিয়নে এ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় (সদস্য) রুকনগন উপস্থিত থেকে সরাসরি ভোট প্রদান করেন এবং ওয়ার্ড আমীর নির্বাচন করেন।
১নং ওয়ার্ডে সর্বসম্মতিক্রমে (সদস্য) রুকনদের ভোটে মোঃ মামুনুর রশিদ নতুন ওয়ার্ড আমীর হিসেবে নির্বাচিত হন। অপরদিকে, ৫নং ওয়ার্ডে সরাসরি ভোটে আমীর নির্বাচিত হন আবু নাঈম মোঃ ওলিউল হক।
এমারত গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ ওমর ফারুক।
নবনির্বাচিত আমীরদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অতিথিবৃন্দ বলেন, “ওয়ার্ডভিত্তিক এমারত গঠন সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করার একটি মৌলিক প্রয়াস। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সুসংগঠিত ও প্রস্তুত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আশা করি, নতুন নেতৃত্ব ইসলামী আন্দোলনের আদর্শকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে এবং তাওহিদি জনতার ভালোবাসা ও আস্থা অর্জন করবে।
এই আয়োজন কুসুম্বা ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক গতিশীলতার নতুন এক দিগন্ত উন্মোচনের বার্তা বহন করে, যা আগামীর পথে আশাব্যঞ্জক ভুমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।









