আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান । তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় গতকাল আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পৃথকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল (৩জুলাই) বৃহস্পতিবার বেলা ১২টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাটবোয়ালিয়া বাজারে মেসার্স বিশ্বাস মেডিক্যাল কেয়ারের মালিক নওশাদ আলী বিশ্বাস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৩৭(ক)ধারায় ১৫হাজার টাকা । মেসার্স সোহাগ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুস সোবহানকে ৪৩ (ক) ধারায় ৫ হাজার টাকা, মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারের মালিক দেলবার হোসেন কে ৪৩(ক) ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মুল্য তালিকা প্রদর্শন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করেন ।
এ অভিযানে হৃদয় মিষ্টান্ন ভান্ডারের মালিক দেলবার হোসেন কে বিশেষ ভাবে সতর্ক করে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। এর আগেও কয়েকবার এই দোকানে জরিমানা করা হয়েছে।
এ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা সেনেটারী ইন্সপেক্টর গোলাম ফারুক সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031