
মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে এ বহিষ্কারের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.ইয়াসিন সাদেক।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. বৈশাখী হাওয়া (রোল নম্বর: ১১০৬৫৩) এবং একই কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মোসা. উন্মে হানি (রোল নম্বর: ২৩০১১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের এক পরীক্ষার্থী মো. আরিফ দেওয়ান ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 249









