বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনা বারহাট্টা উপজেলা বিএনপি কর্তৃক বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ও নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানি এই কর্মসূচি পালন করেন।শুক্রবার বিকালে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সিংধা মোড় ও আলোকদিয়া গুদারাঘাটে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।এসময় বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আব্বায়ক আব্দুল্লাহ আল মামুন,সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা বারহাট্টা আসনের ধানের শীষের নমিনি।দেশের সকলকেই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।কেন্দ্রীয় আদেশে সারা দেশের ন্যায় আমিও আমার নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি করেছি এবং পরবর্তীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031