কলাপাড়ায় ডেঙ্গুতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম মোল্লা, কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত ইউসুফ উপজেলার রজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া জানুয়ারি থেকে এপর্যন্ত ৫৬৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৬ জন রুগী। বর্তমানের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৭ জন রোগী, তথ্যটি নিশ্চিত করেছে (রূপসী দেশ) নিউজ পোর্টাল।
জেলার ডেঙ্গুর হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান, বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে।
ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখা সহ পানি জমতে না দেয়ার জন্য জনসাধারনকে সচেতন করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কলাপাড়ায় ডেঙ্গুতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু

28 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com