নড়াইলের নড়াগাতীতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়: নড়াইল নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে  ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সৈকত শিকদার (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সৈকত শিকদার(২৫) নড়াগাতী থানাধীন ডর বল্লাটি গ্রামের মোঃ আনসার শিকদারের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) নড়াগাতী থনাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্হ মধ্যপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসান মাহমুদ ও এএসআই (নিঃ) মোঃ ইকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সৈকত শিকদার (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পনের পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031