
বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা থেকে ২জন হ্যাকার ও বিকাশ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শ্রীপুর উপজেলার চর চৌগাছি গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে মোঃ আনিছুর রহমান (২৮) ও রাজাপুর গ্রামের মৃত জমির মন্ডলের ছেলে মোঃ আশরাফ মন্ডল (৪৫)। মাগুরা সেনা ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী সূত্র জানা যায় যে,আনিছুর রহমান বহুদিন ধরে এলাকায় বিভিন্ন ভাবে জনসাধারণের সাথে বিকাশ প্রতারণার কাজ করে আসছিলো আর আশরাফ মন্ডল হলো নিষিদ্ধ ঘোষিত রাত পার্টির একজন সদস্য তাদের দুজনের তৎপরতায় এলাকায় এতোদিন বিভিন্ন ধরনের নিষিদ্ধ কর্মকান্ড ও প্রতারণামূলক কাজ পরিচালিত হচ্ছিলো।অভিযান পরিচালনাকালে গ্রফতারকৃতদের কাছ থেকে ১ টি পিস্তল, ১ টি বন্দুক, ১ টি এনিমেশন,১ টি ল্যাপ্টপ,৬ টি মোবাইল, ১ টি ড্রাইভিং লাইসেন্স ও নগদ ১ লক্ষ ১০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল সহ আসামীদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।










