পাঁচবিবির আটাপুর ইউনিয়নে ঈদপূর্নমিলনী ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নিলতা পাড়া বিরঞ্জন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক গুরুত্বপূর্ণ ঈদপূর্নমিলনী ও নির্বাচনী মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনিছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মোঃ আমিনুল
ইসলাম,সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি বলেন, দেশকে অপশাসন ও দুঃশাসনের কবল থেকে মুক্ত করতে হলে আমাদেরকে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে হবে। ইসলামের আদর্শ ও মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।”

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য দ্বীন কায়েম অপরিহার্য। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম,আটাপুর ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সাদ্দাম হোসেন ও মাওলানা শাহ আলম প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031