নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভটির মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত ও ৩ জন আহত

উজ্জ্বল কুমার সরকার : নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।বৃহস্পতিবার(১৯ জুন) দুপুর ২:৩০ মিনিটে বদলগাছী পাহাড়পুর সড়কে চকবনমালী প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন ব্যক্তিই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,সিএনজি টি গোবরচাপাহট বাজার থেকে বদলগাছীর দিকে আসছিলো আর ভুটভটি বদলগাছী থেকে গোবরচাপাহাটের দিকে যাওয়ার সময় চকবনমালী এলাকায় গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজির ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা সাথে সাথে উদ্ধার কাজে শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে তিন জন আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত এক যাত্রীর নাম কার্তিক চন্দ্র ,তার বাড়ি বদলগাছী সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে।অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায় নি। আর আহত তিনজন যাত্রী বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031