সিরাজগঞ্জে জেলা পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ তারেক রহমান :  বৃহস্প‌তিবার সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন। সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক বিভাগ এবং পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ের উপর মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার রুজুকৃত মামলাসমূহের ‘কেইস টু কেইস’ বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারী পরোয়ানা বাস্তবায়ন, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্য উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। সভায় দায়িত্ব পালনে সফলতা অর্জনকারী বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিট ইনচার্জগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031