
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি…রিদপুরের সালথায় সাদা প্রাপ্ত পলাতক তিনজন আসামিসহ মোট সাত জনকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। গ্রেফতারকৃতদেরকে আজ বুধবার (১৮ জুন) ফরিদপুর আদালতে পূরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি সঞ্জয় মন্ডল, এক বছরের সাদা প্রাপ্ত আসামী মোঃ কুব্বাত আলী শিকদার অপর এক বছর সাজা প্রাপ্ত পলাতক আসামী, মোঃ মাছুদ ফকিরকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়াও সালথা থানার নিয়মিত মামলায় দুইজন ও সিআর ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার ও সাজাপ্রাপ্ত পলাতক তিনজন আসামি সহ মোট সাত জন আসামিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।










