ফামের্সী থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।গোয়েন্দা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার৷ (১৭ জুন) রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিমকে ভাইবোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ট্যাবলেটসহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। ইব্রাহিম দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় জানান, বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত। এরই পরিপ্রেক্ষিতে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ একজনকে আটক করি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’ পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ‘মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ফামের্সী থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা

18 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com