হরিণাকুণ্ডুতে ট্রাক মালিক সমিতির মতবিনিময়

এম.টুকু মাহমুদ, হরিণাকুন্ডু শহরে প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ট্রাক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ট্রাক মালিক সমিতির কার্যনির্বাহী সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান এঁর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু ট্রাক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন, সাগর আহমেদ ও সাধন কুমার সাধু খাঁ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। খোঁজ নিয়ে যানা গেছে, গতো ২০২৪ ইং সালের সেপ্টেম্বর মাসে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। ট্রাক মালিক সমিতির কার্যক্রমকে আরো অগ্রগতির লক্ষ্যে উপজেলার আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতেই এই মতবিনিময় বলছেন সংগঠনটির নেত্রীবৃন্দ। এসময়ে সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন সাংবাদিকদের জানান, মানুষের আয়, শিক্ষা, পেশা সামাজিক মর্যাদা সহ নানাধরণের উন্নয়নে এই সমাজে ট্রাক মালিক সমিতির অংশগ্রহণের জন্য এই যুগান্তকারী পদক্ষেপ বলেও মনে করেন তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031