আক্কেলপুরের গোপিনাথপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও ভোট কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার, ১৭ জুন গোপিনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে এ আয়োজন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপু এবং সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি শাখাওয়াত হোসেন সুইট, বায়তুল মাল সেক্রেটারি হাবিবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপিনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল মজিদ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো. ওয়ালি উল্লাহ।প্রধান অতিথি তার বক্তব্যে ঈদুল আজহার আত্মত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ঈদ কেবল উৎসব নয়; এটি ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের অনুশীলন, যা সমাজে প্রতিষ্ঠা করতে হবে।”বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি, ভোট কেন্দ্র কমিটি গঠন ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের তালিকা প্রণয়ন এবং নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031