বাঘা চারঘাট ৬ বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীদের নাম

মো রবিউল ইসলাম, বাঘা উপজেলা প্রতিনিধি: পদ্মাপাড় ঘেঁষা আসনটি পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ভোটযুদ্ধের ময়দান। এখানেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। যা এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে ক্রমেই উত্তপ্ত করছে।

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছয়জন। তারা হলেন- জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক, বাঘা উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমান। তাদের মধ্যে কয়েকজন আগেও মনোনয়ন চেয়েছিলেন। এবার সবাই ভোটের মাঠে রয়েছেন।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজশাহীর রাজনীতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। বিএনপি শিবিরে মনোনয়নপ্রত্যাশীদের এই প্রতিযোগিতা আগামী দিনে দলের অভ্যন্তরীণ সমীকরণেও বড় প্রভাব ফেলবে। তবে কে পাবেন টিকিট- তা নির্ধারণে কঠিন সময়ের মধ্য দিয়েই যেতে হবে দলীয় হাইকমান্ডকে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাঘা চারঘাট ৬ বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীদের নাম

18 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com