জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, দুই পাচারকারী গ্রেফতার

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি;;জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকা থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় মূর্তিসহ দুই পাচারকারীকে আটক করা হয়।র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৫ তারিখ রাত ১টা ৫০ মিনিটে পাঁচবিবির দানেজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতরে লুকানো একটি মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. বাবুল হোসেন (৬৭), পিতা মৃত সৈয়দ আলী মন্ডল, সাং-কল্যাণপুর, থানা ও জেলা-জয়পুরহাট এবং মো. মোরসালিন সরকার (২৩), পিতা মো. আনোয়ার হোসেন, সাং-দানেজপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত বাবুল ও মোরসালিন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে দেশে অবৈধভাবে প্রাচীন ও মূল্যবান কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করতেন এবং সেগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতেন। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল বেশ কিছুদিন ধরেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলঅভিযান চালিয়ে তাদের আটক করার পাশাপাশি পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031