রৌমারীতে কন্যা সন্তান জন্ম দেওয়ায় শশুর বাড়িতে মিষ্টির বদলে মাটি ও ইটের গুড়া উপহার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে কন্যাসন্তান জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে উপহার হিসেবে কার্টনে মাটি ও ইটের গুঁড়া দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতোলা গ্রামের সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আফতার আলীর মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। এক বছর সংসার করার পর তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। কন্যাসন্তান জন্মের খবর পেয়ে গত ১১ জুন (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়িতে আসেন মোকছেদুল ইসলাম। সঙ্গে আনেন একটি মিষ্টির কার্টন। কিন্তু কার্টন খুলে দেখা যায়, সেখানে মিষ্টির বদলে রয়েছে মাটি ও ইটের গুঁড়া।এ ঘটনায় স্ত্রীর পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। প্রতিবেশীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ভুক্তভোগী স্ত্রী আছমা আক্তার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমাকে নানা অজুহাতে মারধরকরতেন স্বামী। গর্ভবতী হওয়ার পর নির্যাতন আরও বেড়ে যায়। তিনি বারবার বলতেন-ছেলে হলে খুশি, মেয়ে হলে দুঃখ। আমার কন্যাসন্তান হওয়ার পর মিষ্টির বদলে মাটির গুঁড়া দিয়ে তিনি অপমান করেছেন আমাকে ও আমার পরিবারকে। এ ব্যাপারে অভিযুক্ত মোকছেদুল ইসলাম বলেন, “আমি আনন্দেই এক কেজি মিষ্টি আর মেয়ের জন্য পোশাক নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। মাটির গুঁড়া থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে আছমার পরিবারের দাবি, ঘটনাটি মিথ্যা নয়। এলাকাবাসীও বিষয়টি নিজের চোখে দেখেছেন বলে জানান। স্থানীয় জনপ্রতিনিধি দাঁতভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ বলেন,আমি এখনো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখা হবে।” ঘটনার তদন্তরৌমারীতে কন্যা সন্তান জন্ম দেওয়ায় শশুর বাড়িতে মিষ্টির বদলে মাটি ও ইটের গুড়া উপহার

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031