জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শিবিরের জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি মোঃ তারেক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ হাসিবুল আলম লিটন। তিনি তার বক্তব্যে বলেন, “ঈদ মানে সাম্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসার বহিঃপ্রকাশ। এই পুনর্মিলনী শুধু আনন্দের নয়, দ্বীনি ও নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেয়ার একটি সুযোগও বটে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট শহর জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন। এই সংগঠনের সদস্যরা দেশপ্রেম, আল্লাহভীতি ও শৃঙ্খলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা সবাই ঈদ পুনর্মিলনীর গুরুত্ব এবং ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031