পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার ত্যাগ ও তাকওয়ার মহান শিক্ষা ছড়িয়ে দিতে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জনগণের মাঝে ইসলামী রাজনৈতিক চেতনা জাগ্রত করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার এক ঈদ পুনর্মিলনী ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় এক মনোরম খোলামেলা বাগানে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন,ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হল ত্যাগ, তাকওয়া ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা। এই পুণ্যময় সময়ে আমাদেরকে ইসলামী আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ, আমানতদার ও দ্বীনদার নেতৃত্বই সমাজকে কল্যাণের পথে পরিচালিত করতে পারে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ, জনগণের ভোটাধিকার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এজন্যই আগামি জাতীয় নির্বাচনে সচেতন ভোটার সৃষ্টি করে দ্বীনদার প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন—
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আহম্মদ আলী,ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মোঃ মুরশিদুল ইসলাম সোহাগ,
ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ ফারজুল ইসলাম,ছোট মানিক দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম,স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

বক্তাগণ বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস হল কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের নিরলস সংগ্রামের ইতিহাস। তারা আরও বলেন,ঈদের এই আনন্দঘন পরিবেশে রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি, ইসলামী আন্দোলনের বিস্তার এবং নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত

15 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com