IHWS পিরোজপুর জেলার ঈদ পুর্নমিলনী ও পরিচিতি সভা

প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকনআইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি(IHWS) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে,সকল উপজেলার সদস্যদের উপস্থিতিতে ঈদ পুর্নমিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ১২ জুন(বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকার সময় জেলা শহরের একটি রেষ্টুডেন্টে মনোরম পরিবেশে উক্ত ঈদ পুর্নমিলনী আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন,আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: শাহিন শেখ এবং সাধারণ সম্পাদক মো: মাহাবুবুল হক সোহাগ এর সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো: জহিরুল ইসলাম,সহ সভাপতি মো: মামুনুর রশিদ, সহ সভাপতি শাহাদাৎ হোসেন,সহ সভাপতি মোঃ নুরুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিক শারমিন সুলতানা,আইন বিষয়ক সম্পাদক মো: রাজু গাজী সহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম আবু জাফর প্রমুখ।এসময় বক্তরা বলেন,আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি একটি অন্যতম অরাজনৈতিক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি নিজস্ব সদস্যদের অর্থায়নে বিভিন্ন  উন্নয়নমূলক কাজ সহ জরুরী ব্লাড,অক্সিজেন, অসুস্থ রোগীদের সেবা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, বেকারত্ব দূরীকরণে স্বাবলম্বী হতে সহযোগিতা এবং সামাজিক অবক্ষয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে প্রতিবাদ ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিহত করা। যেহেতু এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাই স্বেচ্ছসেবকবৃন্দ সমাজের উন্নয়নে কাজ করে থাকে।কোভিট-১৯ থেকে শুরু করে বিভিন্ন বন্যা,প্রাকৃতিক দূর্যোগ, মহামরি,অসহায়দের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত নুতন প্রজন্ম স্বেচ্ছাসেবী সদস্যদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও নিবন্ধিত আইড কার্ড এবং টি শার্ট বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031