দেবীগঞ্জ গলাকেটে কসমেটিকস দোকানদার কে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২জুন) সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই যুবকের বাড়ির পাশের এক বাঁশ বাগানের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। রে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোকলেছার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পড়া শাহাবুদ্দিনে পুত্র। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ জুন) সকালে ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকায় বাঁশ বাগানের পাশে ছাগল বাঁধতে গিয়ে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয় এক নারী। পরে তার চিৎকারে ছুটে আসেন আশপাশের এলাকার মানুষ। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবার জানায়, বুধবার রাতে দোকানে গিয়ে আর ফিরেনি মোকলেছার। ধারণা করা হচ্ছে গভীর রাতে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। মোকলেছারের বাবা শাহাবুদ্দিন বলেন, আমার ছেলে বাজারে কসমেটিকের দোকান করে। গত রাতে দোকানে তার ভাগনেকে রেখে সে বের হয়ে যায়। তারপর আর ফিরেনি। সকালে উঠে লোকজন দেখতে পায় আমার ছেলেকে গলা কেটে ফেলে রেখে গেছে। আমার একটাই ছেলে। আমি কি নিয়ে বাঁচবো? আমার ধারণা ওর বন্ধুরাই খুন করেছে ওকে। পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা বলেন, আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কিভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দেবীগঞ্জ গলাকেটে কসমেটিকস দোকানদার কে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা

12 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com