ভোলাহাট উপজেলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স বিএলসি ভোলাহাট সেলস অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ জুন) বিকেলে উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার ( সেলস এন্ড মার্কেটিং) মোঃ আলম হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমডি এন্ড সিএসডিও মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেআলমপুর দারুস সুন্নাহ আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও মোঃ আব্দুল খালেক, নামোমুশরীভূজা ড. শামসুর রহমান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহা: তৌহিদুর রহমান, নামোমুশরীভূজা ড. শামসুর রহমান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীর চর্চা) মোঃ গোলাম কবির গোলাপ। অন্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট সেলস অফিসের ম্যানেজার হাসান আহমেদসহ অন্যরা। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্তরের সুধী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031