উলিপুরে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন কুড়িগ্রামের উলিপুরে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়েছে। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় একাধিক বাস কাউন্টারে জরিমানা আদায় করা হয়। (১১ জুন) বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামস্থ সেনা ক্যাম্পের কমান্ডার জানিয়েছেন- ঈদের ছুটি শেষে যে সকল যাত্রী নিজ নিজ কর্মস্থলে ফিরছেন তাদের যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করার জন্য সেনাবাহিনী সর্বদাই সজাগ রয়েছে। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

উলিপুরে ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

12 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com