দুর্গাপুর ডিএসকে পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোরশেদ আল দুর্গাপুর, নেত্রকোনা | ১১ জুন ২০২৫ আজ কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) দুর্গাপুর পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী–২০২৫’। উৎসবমুখর এ আয়োজন ছিল ডিএসকে পরিবারের সদস্যদের মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে’র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “ডিএসকে প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্ণ হয়েছে। শুরু থেকেই এই প্রতিষ্ঠান মানবিক ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে গরিব-দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের ঐক্য, মূল্যবোধ এবং সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএসকে নেত্রকোনা অঞ্চলের সহকারী পরিচালক শামছুল আলম খান এবং সঞ্চালনা করেন ডিএসকে রিসোর্স সেন্টারের ব্যবস্থাপক মোরশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ আলোচনায় অংশ নেন কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক আলকাছ উদ্দিন মীর। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ডিএসকে সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেল, আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম ও কাজল চন্দ্র সরকার, ডিএসকে দুর্গাপুর হাসপাতালের ব্যবস্থাপক ধ্রুব সরকার, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রূপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক সুলতানা শাহীন, আনোয়ারা বেগম, মজিবুর রহমান এবং কক্সবাজারে কর্মরত ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার শফিকুল ইসলাম সফিক। বক্তারা ডিএসকে পরিবারের সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্যসেবা ও কমিউনিটি উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানজুড়ে ছিল উষ্ণতা, সৌহার্দ্য ও আনন্দের আবহ। ডিএসকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031