সালথায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে সালথা থানা পুলিশ।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি। ফরিদপুরের সালথায় আবু বক্কর (৪৫) নামে ১৪ টি মামলার আসামি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকে আটক করেছে সালতা থানা পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত আটটার দিকে উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আবু বক্কার মাঝারদিয়া গ্রামের পূর্বপাড়ার মৃত হাসেন মোল্লার ছেলে। সে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার রাতে বিনোকদিয়া বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা বক্কার মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি সহ মোট ১৮ টি মামলা রয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031