দুর্হাপুরে ১৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি আটক

মোরশেদ আলম, দুর্গাপুর নেত্রকোণা।নেত্রকোনার দুর্গাপুরে অভিনব কৌশলে পাচারকালে ১৩০ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ গাড়ি এবং দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে অভিনব কায়দায় প্লাস্টিকের ড্রামের ভেতরে লুকানো বিভিন্ন ব্র্যান্ডের ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা দুইজনকে আটক করা হয়।জব্দকৃত মদ ও পিকআপ থানায় নিয়ে আসা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে শনিবার (৩১ মে) দুপুরে তাদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়ওসি মাহমুদুল হাসান আরও বলেন, “ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে ওঠে। বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031