কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‌্যালি ও আলোচনা সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও তামাকমুক্ত দিবস এর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ।এই সময় অন্যান্যের মাঝে উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শাকিল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, উপজেলা সরকারি হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা কাজী মো. নাজমুল হক, কালীগঞ্জ ফায়ার ষ্টেশনের লিডার মোস্তাফিজুর রহমান, পৌর হিসাব রক্ষক দুলাল মোড়ল স

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‌্যালি ও আলোচনা সভা

31 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com