পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

এম জালাল উদ্দীন:পাইকগাছা ::শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন “এই প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালী, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মাহবুবর রহমান। মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার,জুনিয়র কনসালটেন্ট এ্যানেস্থিয়া ডাঃ জহিরুল ইসলাম,মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান,মেডিকেল অফিসার (ডেন্টাল) ডাঃ সায়মা সাদিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মোঃ সরোয়ার হোসেন, অফিস সহকারী দেব্রত সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031