জয়পুরহাটে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।বুধবার সকাল ৮টায় সদর উপজেলার একটি স্থানীয় এতিমখানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন বম্বু ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, ইউনিয়ন সেক্রেটারি আশরাফ আলীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও সুধী সমাজের ব্যক্তিবর্গ।দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর শহীদ নেতৃবৃন্দের জন্য শাহাদাতের মর্যাদা এবং এ টি এম আজহারুল ইসলামের সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।দোয়া মাহফিল শেষে এতিম শিশু ও হাফেজে কোরআনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031