আজহারুলের মুক্তিতে পাঁচবিবিতে জামায়াতের দোয়া মাহফিল

মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাটের পাঁচবিবিতে প্রিয় রাহবার, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য শুকরিয়া আদায় করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামী। আজ ২৭ মমে/২০২৫ ইং বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৌর জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমির মোঃ আবুল বাশার। এতে প্রদান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন,আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে, তিনি আমাদের প্রিয় রাহবার এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘ বন্দিত্বের পর মুক্তি দিয়েছেন। এই মুক্তি সত্যের জয়,এই মুক্তি ন্যায়বিচারের বিজয়। তিনি আরও বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ ইসলামি আন্দোলনের কর্মী, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন ইসলাম ও দেশের জন্য। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। তাঁর মুক্তি বাংলাদেশের ইসলামপন্থীদের জন্য এক প্রেরণার উৎস হয়ে থাকবে। দোয়া মাহফিল আরও উপস্থিত পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার,সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার,পৌর সহকারী সেক্রেটারী ডাঃ মোঃ মোশারফ হোসেন সহ পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা এটিএম আজহারুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ করা হয় এবং দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031