
মোঃ রনি রজব : গোমস্তাপুরে পুকুরে ডুবে জুনাইদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো. রনি মিয়ার ছেলে। মঙ্গলবার (২৭ মে) সকালে খেলাধুলার সময় পাশের পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে সকাল ১০টার দিকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 233









