আলমডাঙ্গায় হজ্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদে আজ শুক্রবার সকাল ৯টায় হজ্ব বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল হুজ্জাজ মুফতি মুস্তাফা কামাল কাসেমী। সভায় সভাপতিত্ব করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো। বক্তারা হজ্বের তাৎপর্য, করণীয় ও প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা সভায় আলমডাঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হজ্বপ্রত্যাশী ও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, সালেহা কোব মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব মোর্শেদ শাহীন, আলহাজ্ব মোসলেম উদ্দিন মালিক, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব শাখার সভাপতি নূর মোহাম্মদ হোসেন টিপু, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের আলমডাঙ্গা শাখার সভাপতি মুফতি খালেদ সাইফুল্লাহ, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুদ কামাল, হজ্ব কাফেলার প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আলী হোসেন, হাফেজ মোহাম্মদ আবু তালেব এবং মুফতি মাহাদী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল চুয়াডাঙ্গা হজ্ব কাফেলা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031