চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আলমগীর কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির নেতারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
সাক্ষাৎকালে জেলা বিএনপির নেতারা নবনিযুক্ত জেলা প্রশাসক আলমগীর কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা পারস্পরিক সৌজন্য বিনিময় করেন এবং জেলার সার্বিক বিষয় নিয়ে কুশল বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।









