আলমডাঙ্গার কামালপুর বায়তুল আমান জামে মসজিদের পরিচালনা কমিটি ঘোষণা

কামালপুর বায়তুল আমান জামে মসজিদের পরিচালনা কমিটি ঘোষণা ফজলুর রশিদ সভাপতি, জিনারুল ইসলাম সাধারণ সম্পাদক, আহাদ আলি কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর বায়তুল আমান জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের আহ্বায়ক মতিয়ার রহমান দোলন ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ফজলুর রশিদকে সভাপতি, জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আহাদ আলিকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। অতিথির বক্তব্যে তদন্ত অফিসার আজগর আলী বলেন, “মসজিদ পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা সবসময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশে আছি। মসজিদ কমিটির সকল সদস্যকে একসঙ্গে কাজ করে সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছি।” নবনির্বাচিত সভাপতি ফজলুর রশিদ বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা একটি বড় সম্মান এবং দায়িত্ব। আমরা সবাই মিলে মসজিদের ধর্মীয় পরিবেশ রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং মুসল্লিদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে এই মসজিদকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।” কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার তদন্ত অফিসার আজগর আলী, এএসআই আসাদসহ পুলিশের একটি টিম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, কমিটির উপদেষ্টামণ্ডলী এবং সকল নবনির্বাচিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কামালপুর বায়তুল আমান জামে মসজিদ কমিটির সমন্বয়ক রকিবুল হাসান ঝন্টু। মসজিদের ধর্মীয় কার্যক্রম, উন্নয়ন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার লক্ষ্যে এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031