আলমডাঙ্গায় প্রার্থী সমর্থনে জনমত গঠন ও অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনকে সামনে রেখে “প্রার্থী সমর্থনে জনমত গঠন এবং অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য” শীর্ষক এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমীন। তিনি বলেন, “মিডিয়া যা প্রচার করে, জনগণ তা-ই গ্রহণ করে। তাই গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনে হেরে আমরা ১৫ বছর পিছিয়ে গেছি। এবার পরাজিত হলে পিছিয়ে যাবো ৩০ বছর। আমাদের এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থ সম্পাদক কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল, উপজেলা নির্বাচন পরিচালক ও সেক্রেটারি মামুন রেজা, জিএ থানা আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম ও মাওলানা জুলফিকার আলীসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031