ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ঢাকায় গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: রাজধানীর আফতাব নগর এলাকা থেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে ২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১৪ মে ২৫) দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এই ঘটনায় নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদি হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি। ডিএমপির আরও জানায়, গ্রেপ্তারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031