হিজলায় উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদ হোসেন : বরিশালের হিজলা উপজেলায়, ১৩/৫/২৫ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন আমাদের কাছে মাদক ও উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়ন ও মেমানিয়া ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের খবর আসছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কোষ্টগার্ড ও নৌ পুলিশকে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি,হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ শেখ আমিনুল ইসলাম , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ অহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বাংলাদেশ কোষ্টগার্ডের ভোলা জোনের সি সি, হিজলা উপজেলা ক্যাম্প ইনচার্জ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুল আমিন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক হযরত মাওলানা সৈয়দ মুজাম্মেল হক মাকসুদ সহ উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব গণ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীবৃন্দ। আলোচনা সভায় হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক বলেন, উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন নদীতে প্রতি রাতে অবৈধ ভাবে মাসের পর মাস বালু উত্তলন হচ্ছে, কিন্তু প্রশাসন নিরব ভুমিকা পালন করছে । এই বালু চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। হিজলা – মেহেন্দিগঞ্জের সীমানা নির্ধারণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়তা আশা করছি। আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন বলেন, হিজলা বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নদী ভাঙ্গন রোধে নদী বাঁধ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু একটি কুচক্রিমহল সাওরা সৈয়দ খালি সংলগ্ন মেঘনা নদীতে বালু মহলের ইজারা এনে, তারা নির্দিষ্ট এরিয়ার বাহিরে বালু কাটছে যাতে হিজলা উপজেলা আবার নদী ভাঙ্গনের কবলে পড়বে। এই ব্যাপারে আশু হস্তক্ষেপ করার আহ্বান জানাই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031