সখীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কৃষক লীগসহ আ.লীগের তিন নেতা গ্রেফতার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা : টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ উপজেলা আ.লীগ ছাত্রলীগ ও কৃষক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ উপজেলা আ.লীগ ছাত্রলীগ ও কৃষক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সোমবার (১২ মে) রাতে উপজেলার জিতাশ্বরী গ্রামের নিজ বাড়ি থেকে ও সখীপুর বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো – উপজেলা আ.লীগ প্রাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, নিষিদ্ধ ছাত্রলীগের কাকড়াজান ইউনিয়ন কমিটির সভাপতি মফিজুল ইসলাম ও ওই ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুল হক। দেলোয়ার হোসেন সাথীর বাড়ি কচুয়া বাকী দুজনের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামে। সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031