ভোলাহাটে ভিডব্লিউবি আবেদন নিয়ে ভোগান্তি চরমে

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা দারিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের ভালনারেবল উইমেন বেনিফিট ( ভিডব্লিউবি) কর্মসূচির অনলাইন আবেদনে সার্ভার সমস্যার কারণে আবেদনকরীরা চরম ভোগান্তিতে পড়েছেন।১২ মে আবেদনের সময় শেষ হয়েছে।বারবার চেষ্টা করেও আবেদন সম্পন্ন করতে পারেননি তাঁরা। উপজেলা মহিলা বিষায়ক সূত্রে জানা যায় সামাজিক নিরাপত্তামূলক খাদ্য কর্মসূচি আওতায় ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নে ৪৯০ জন গোহালবাড়ী ইউনিয়নের ৪৮০ জন,দলদলী ইউনিয়নের ৫৩১জন, ও জামবাড়ীয়া ইউনিয়নের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল দেওয়া হবে। ২০ -৫০ বছর বয়সী স্বামী পরিত্যক্তা বা বিধবা নারী, হতদরিদ্র পরিবারভুক্ত নারী, কর্মক্ষম পুরুষহীন পরিবারে বসবাসরত নারী,হতদরিদ্র পরিবারভূক্ত নারী,প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও উপার্জনহীন অসহায় ও বৃদ্ধা নারীরা আবেদন করতে পারবে। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মে থেকে ১২ মে পর্যন্ত ভোলাহাট ইউনিয়নে ২০৭ টা,গোহালবাড়ি ইউনিয়নে ২৫ টা, দলদলী ইউনিয়নে ৭টা, ও জামবাড়ীয়া ইউনিয়নে ১৩২ টা আবেদন অনলাইন করা হয়েছে। সদর ইউনিয়নে ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে আবেদন করা যাচ্ছে না। আমার কাছে এখনো সড়ে তিনশত আবেদন জমা হয়ে আছে,অনলাইন করা যাচ্ছে না। আবেদনকারীরা এসে ঘুরে যাচ্ছে। জামবাড়িয়া ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আতাউল্লাহ জানান, সার্ভারের অবস্থা খুব খারাপ।সারাদিন চেষ্টা করছি কিন্তু আবেদন পত্রের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.)পঙ্কজ কুমার দাস বলেন, সার্ভার সমস্যার কারণে অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে। ১২ মে আবেদনের শেষ সময় থাকলেও আবেদনের সময় বাড়ানো হবে এবং সার্ভারে ভালো কাজ করবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031