আশুলিয়ায় থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক খালেক গ্রেপ্তার

ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা (৫০) কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা যায়।সোমবার (১২ মে) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্তার আব্দুল খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেক মোল্লাকে মঙ্গলবার অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031