পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আ হত

পিরোজপুর প্রতিনিধিঃ– পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল-নোমান গাজীকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনা ঘটে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা অনার্স পরুয়া দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ বিষয়ে নোমানের ভাই এমরান গাজী বলেন,মাদক ব্যবসায় বাঁধা দেয়ার ফলে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে। আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। সাহেবপাড়া এলাকার মোঃ শাহজাহান গাজীর পুত্র। আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান,কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমান সহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত মারুফ কে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি। অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র। পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম বলেন,এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031