ভোলাহাটে যুবলীগ নেতাসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ফেনসিডিল সহ তিনজনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।দুইজন রাজনৈতিক নেতা ও ১ জন ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে । গ্রেফতার কৃতরা হলেন, আওয়ামী যুবলীগের ক্রিয়া সম্পাদক খালে আলমপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (৪০) স্বেচ্ছাসেবক লীগ নেতা বজরাটেক গ্রামের জাবেদ আলী ছেলে লায়েকের ছেলে মোঃ আব্দুস সাত্তার। অন্যজন হলে উপজেলার হোসেন ভিটা গ্রামের মৃত হুমায়ুন রেজার ছেলে শহিদুল ইসলাম (৫০)।পুলিশ সূত্রে জানা যায় পুলিশ সুত্রে জানা যায়, মনোয়ার হোসেন ও মোঃ আব্দুস সাত্তারকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল ইসলাম কে তার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। ভোলার থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031