থামানো অটোরিকশার সাথে মাহিন্দ্রার ধাক্কা প্রান গেল দুইজনের

জসিম সরদার : ঝালকাঠির নলছিটিতে থামানো অটোরিকশার সাথে মাহিন্দ্রার ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (৩ মে) বেলা সাড়ে  ১১ টার দিকে  বরিশাল -পটুয়াখালী মহাসড়কের  দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।  নিহতরা হলেন,  বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) ও ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  একটি থামানো অটোরিকশার সাথে পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রা গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা ও চালক ছিটকে খাদে পড়ে যায়। এতে  মাহিন্দ্রা গাড়ির  সকল যাত্রী আহত হয়। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ দিকে ঘটনার পরেই মাহিন্দ্রা চালক পালিয়ে যায়। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা আমাদের হেফাজতে রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031